© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমানবন্দর চালু করল তালেবান

শেয়ার করুন:
বিমানবন্দর চালু করল তালেবান
মোজো ডেস্ক
০৯:৫৪ এএম | ১০ সেপ্টেম্বর, ২০২১
২০০ যাত্রী নিয়ে কাবুল বিমানবন্দরে এই প্রথম তালেবানের অধীনে ফ্লাইট ছেড়ে গেছে। মার্কিন সেনা প্রত্যাহারের পর এই ধরনের ফ্লাইট এটাই প্রথম পরিচালিত হলো।

গত ৩১ আগস্ট বিমানবন্দরটির দায়িত্ব নেয় তালেবান। এরপর থেকে বন্ধ ছিল ফ্লাইট চলাচল।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী কাতারের ব্যবস্থাপনায় চলা বিশেষ এই ফ্লাইটটির গন্তব্য দোহা। বৃহস্পতিবার বিকেলে প্রায় ২০০ যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর আগে আফগানিস্তানে আটকে পড়া বিদেশি নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেয় তালেবান সরকার।  দ্বিতীয় ফ্লাইটটি আসবে শুক্রবার।

মন্তব্য করুন