© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তানে ৬শ' মিলিয়ন মার্কিন ডলার দিতে জাতিসংঘের উদ্যোগ

শেয়ার করুন:
আফগানিস্তানে ৬শ' মিলিয়ন মার্কিন ডলার দিতে জাতিসংঘের উদ্যোগ
মোজো ডেস্ক
০৯:৩৯ এএম | ১৩ সেপ্টেম্বর, ২০২১
আফগানিস্তানে মানবিক বিপর্যয় ঠেকাতে ৬শ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করতে চায় জাতিসংঘ। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে সংস্থাটি।

আগেও আর্থিক সহায়তার ওপর নির্ভর করতে হতো অর্ধেক আফগানদের। তবে খরা, অর্থ ও খাদ্যের অভাবে ভবিষ্যতে চরম আর্থিক সংকটে পড়তে পরে আফগানরা। বিষয়টি মাথায় রেখেই মানবিক সহায়তা বাড়াতে চাই জাতিসংঘ।
সংগৃহীত তহবিলের তিন ভাগের একভাগই দেয়া হবে সংস্থাটির বিশ্ব খাদ্য কার্যসূচি-ডব্লিউ এফপি। এদিকে দেশটিতে সফরে গেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রাহমান আল থানি।

মন্তব্য করুন