© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৯ সেপ্টেম্বর থেকে খুলছে বন্ধ থাকা ৫টি স্থলবন্দর

শেয়ার করুন:
১৯ সেপ্টেম্বর থেকে খুলছে বন্ধ থাকা ৫টি স্থলবন্দর
মোজো ডেস্ক
১০:৩৬ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২১

<div><div>আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে বন্ধ থাকা পাঁচটি স্থলবন্দরও খুলে...

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে বন্ধ থাকা পাঁচটি স্থলবন্দরও খুলে দেওয়া হবে। আগে পাঁচটি বন্দর খোলা ছিল। এখন বাকি পাঁচটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনা পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল থেকে দেশটির স‌ঙ্গে সব ধরনের স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসা বা বিভিন্ন কাজে ভারত গিয়ে আটকে পড়াদের বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি এ তিনটি বন্দর দিয়ে দেশে ফেরার সুযোগ দেয় সরকার। পরবর্তীতে এগুলোর সঙ্গে দর্শনা, হিলি ও সোনামুখী এ তিনটি স্থলবন্দের খুলে দেয় সরকার। পরে অবশ্য সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের করোনার প্রকোপ বাড়ায় সোনামুখী বন্দর বন্ধ করে দেওয়া হয়। 

মন্তব্য করুন