© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারত থেকে উপহারের আরও ৯টি অ্যাম্বুলেন্স ঢাকার পথে

শেয়ার করুন:
ভারত থেকে উপহারের আরও ৯টি অ্যাম্বুলেন্স ঢাকার পথে
মোজো ডেস্ক
১০:৪২ এএম | ১৫ সেপ্টেম্বর, ২০২১

<div><div><div>বেনাপোল বন্দর দিয়ে ভারতের উপহারের আরও ৯টি অ্যাম্বুলেন্স দেশে প্রবেশ

বেনাপোল বন্দর দিয়ে ভারতের উপহারের আরও ৯টি অ্যাম্বুলেন্স দেশে প্রবেশ করেছে। সব মিলিয়ে ভারত থেকে এলো উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্স।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল বন্দর থেকে উপহারের অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে নেওয়া হবে। পরে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা সরকারের প্রতিনিধিদের হাতে অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করবেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে অ্যাম্বুলেন্স ৯টি বেনাপোল বন্দরে প্রবেশ করে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ৪র্থ চালানে ২৯টি, ২৬ আগস্ট তৃতীয় চালানে ৪০টি, ৭ আগস্ট দ্বিতীয় চালানে ৩০টি ও ২১ মার্চ প্রথম চালানে ১টি অ্যাম্বুলেন্স দেশে আসে।

মন্তব্য করুন