নতুন আইফোনে নতুন চমক

স্মার্টফোন জগতে প্রতি বছর আগস্ট এবং সেপ্টেম্বরে যেন দুটি ঈদ। প্রতি বছর আগস্টে আসে স্যামসাংয়ের নোট সিরিজ আর সেপ্টেম্বরে আসে নতুন আইফোন। এ বছর স্যামসাং তাদের নোট২১  বাজারে আনা পেছালেও যথাসময়ে বাজারে চলে এসেছে নতুন আইফোন।

টেক জায়ান্ট অ্যাপলের তৈরী নতুন আইফোনের জন্য প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে প্রযুক্তিপ্রেমীরা। থাকবে নাই বা কেন? মোবাইল ফোনের ধরণে বিপ্লব যে এনেছে তারাই। ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে ১৫ সেপ্টেম্বরের একটি ইভেন্টে উন্মোচন করা হয়েছে আইফোনের চার চারটি নতুন মডেল। চলুন জেনে নেয়া যাক আইফোন ১৩, ১৩ মিনি, ১৩ প্রো ও ১৩ প্রো ম্যাক্সে নতুন কী কী থাকছে।

এবার আইফোনের নকশায় নেই তেমন কোনো পরিবর্তন। তবে তিন বছর ধরে জেঁকে বসা নচটি ২০ শতাংশ ছোট করা হয়েছে। ডিসপ্লেতে যোগ হয়েছে ১২০ হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট যা আইফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এবারের সবগুলো আইফোনকে শক্তি যোগাবে অ্যাপলের নিজস্ব A15 বায়োনিক চিপসেট যার শক্তি নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ক্যামেরায় এসেছে বেশ বড়সড় পরিবর্তন। গতবছরের সবচেয়ে দামি আইফোনে ব্যবহৃত ক্যামেরা সেন্সর এবার ব্যবহৃত হয়েছে সর্বনিম্ন দামের মডেলেও। সাথে যুক্ত হয়েছে প্রোট্রেট মুড ভিডিও। ফিচারটি বেশ কিছুদিন ধরে অ্যান্ড্রয়েড ফোনে দেখা গেলেও আইফোনে সেটির আরো উন্নত রূপ দেখা যাবে বলে আশা রাখে প্রযুক্তিপ্রেমীরা। হরেক রকম আকর্ষণীয় রং এবং ফাইভজি সমৃদ্ধ আইফোনগুলো বাজারে আসবে ২৪ সেপ্টেম্বর থেকে। তন্মধ্যে আইফোন ১৩ মিনির ৬৯৯ ডলার, ১৩ এর ৭৯৯ ডলার, ১৩ প্রো এর ৯৯৯ ডলার এবং ১৩ প্রো এর ১০৯৯ ডলার দাম পড়বে।

Share this news on:

সর্বশেষ

img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026