© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোজো ডেস্ক
০৯:১০ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২১

<div> <div> <div>&nbsp;প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভ...

 প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট (বিজি-১৯০২) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে তার ফ্লাইট সেখানে নামে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। নিউইয়র্কে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে যান।

রোববার বিকেলে প্রধানমন্ত্রী জাতিসংঘের উদ্দেশ্যে  হেলসিংকি ত্যাগ করেন তিনি।

১৯ থেকে ২৪ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে অবস্থান করবেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন