© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিয়ে ২০২৩ বিশ্বকাপে যেতে চাই: তামিম

শেয়ার করুন:
চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিয়ে ২০২৩ বিশ্বকাপে যেতে চাই: তামিম
মোজো ডেস্ক
১১:৩৬ এএম | ২০ সেপ্টেম্বর, ২০২১

<div>আগামী মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

আগামী মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর আগেই বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব এখন তামিম। দেশ সেরা এই ওপেনার অধিনায়কত্বে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত থাকলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে অংশ নিতে চান।

এমন স্বপ্নের কথা গতকাল রাতে সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ডের শো ‘চিলিং উইথ রাসেল’-এ জানান মিস্টার খান। 

অতিথি হিসেবে যোগ দিয়ে তামিম আর্নল্ডের এক প্রশ্নের জবাবে বলেন,
“আন্তর্জাতিক ক্রিকেটে এখনও আমার অনেক অনেক কিছু অর্জনের আছে। এখন আমার বয়স ৩২-৩৩, আরও বছর পাঁচেক বেশ ভালোভাবেই আছে আমার সামনে। ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছি আমি। যদি দেখেন, আমি, সাকিব, মুশফিক এবং অবশ্যই মাহমুদউল্লাহ… আমরা অনেক বছর ধরে বাংলাদেশের হয়ে খেলছি। তবে এখনও আমরা বড় কিছু অর্জন করতে পারিনি আমাদের ক্রিকেটে। ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি। কিন্তু আইসিসি ইভেন্টে বড় কিছু জিততে পারিনি।”


তামিম আরো বলেন, “২০২৩ বিশ্বকাপকে আমি মনে করি, আমাদের জন্য দারুণ সুযোগ। আমরা আমাদের ক্যারিয়ারের প্রায় শেষ দিকে। তিন-চার-পাঁচ বছর আছে আমাদের। আমরা এমন কিছু করে ক্যারিয়ার শেষ করতে চাই যা বাংলাদেশ সবসময় মনে রাখবে। আমাদের চারজনের যে অভিজ্ঞতা, পাশাপাশি তরুণ যে ক্রিকেটাররা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের অবশ্যই সুযোগ আছে (২০২৩ বিশ্বকাপে)।”

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে তামিম বলেন, “২০২৩ বিশ্বকাপে যদি আমিই দলকে নেতৃত্ব দেই… প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়করা বলেছেন যে ‘আমরা ভালো করতে চাই বা সেমি-ফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই’ এসব নানা কথা… কিন্তু আমি ২০২৩ পর্যন্ত নেতৃত্বে থাকলে এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যে চাই যে, শিরোপা জিততে এসেছি। স্রেফ খেলতে বা লড়াই করতে নয়। আমি চাইব কাপ জিততে। এটাই আমার ভাবনায় আছে।”


মন্তব্য করুন