© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়ার ক্ষমতায় আবার পুতিন!

শেয়ার করুন:
রাশিয়ার ক্ষমতায় আবার পুতিন!
মোজো ডেস্ক
০১:২৩ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২১
রাশিয়ার ক্ষমতায় আবার যাচ্ছেন পুতিন। তবে তার দলের জনপ্রিয়তা কমেছে। 

তিনদিনব্যাপী নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল।

তবে ২০১৬ সালের চেয়ে জনপ্রিয়তা কমেছে পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টির। বিবিসি'র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

আগের নির্বাচনে ৫৪ শতাংশের বেশি ভোট পেলেও এবার দলটির ঝুলিতে গেছে ৪৫ শতাংশের বেশি। নিকটতম প্রতিন্দ্বন্দ্বী দল কমিউনিস্ট পার্টি ২২ শতাংশ ভোট পেয়েছে। এছাড়া, নয় শতাংশ ভোট পেয়েছে জাতীয়তাবাদী এলডিপিআর পার্টি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সরকারের সবচেয়ে সোচ্চার সমালোচক নাভালিনকে পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। 

মন্তব্য করুন