© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
মোজো ডেস্ক
০২:৪৫ এএম | ২২ সেপ্টেম্বর, ২০২১

<div><span style="">প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন। অধিবেশনের প্রথম দিন স্থানীয় সময় মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দেন তিনি।

২৪ সেপ্টেম্বর সেখানে বাংলায় বক্তব্য রাখবেন তিনি।২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং তাঁর পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দিবেন।

ইউএনজিএ’র ৭৬ তম অধিবেশন ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। সেদিন মালদ্বীপের আবদুল্লা শহীদ সাধারণ পরিষদের ৭৬ তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং অধিবেশন উদ্বোধন করেন।

বিশ্বব্যাপী মহামারীর কারণে সাধারণ পরিষদ অধিবেশন হলে অনুমোদিত প্রতিনিধিদলের আকার সীমিত হবে এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে সদর দপ্তরে ভ্রমণের পরিবর্তে পূর্বে ধারণকৃত বিবৃতি প্রদানে উৎসাহিত করা হয়েছিল।

মন্তব্য করুন