© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সক্ষম দেশকে টিকা উৎপাদনের অনুমতি দেয়ার আহ্বান শেখ হাসিনার

শেয়ার করুন:
সক্ষম দেশকে টিকা উৎপাদনের অনুমতি দেয়ার আহ্বান শেখ হাসিনার
মোজো ডেস্ক
০১:২৪ এএম | ২৩ সেপ্টেম্বর, ২০২১

টিকা উৎপাদনে সক্ষম দেশগুলোকে অনুমতি দেয়ার আহ্বান করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০২২ সালের আগস্টের মধ্যে বাংলাদেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা সরকারের এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীঞ।

হোয়াইট হাউজে অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখেন।

সম্মেলনে ভাষণে জো বাইডেন কোভিড-১৯ মহামারি অবসানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য রাষ্ট্র ও সরকার প্রধান, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসায়ী ও বেসরকারি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা ও জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বক্তৃতা করেন।

মন্তব্য করুন