পাকিস্তানে ভূমিকম্পে নিহত ১৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৩টার দিকে ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে ১০২ কিলোমিটার উত্তরে ২০ কিলোমিটার ভূগর্ভে। ভূমিকম্পের পর অন্তত একশ মাটির ঘর ধসে প্রাণ হারায় অনেকে। এছাড়া একটি কয়লার খনি ধসে অন্তত ৪ শ্রমিক নিহত হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু সরকারি কার্যালয়সহ অসংখ্য ভবন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। রিখটার স্কেলে শক্তিশালী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।

আহতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।

দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দারা সড়কে অবস্থান নেন।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭ পর্যন্ত পরিমাপ করা হতে পারে। একজন সরকারি কর্মকর্তা জানান, কাঠামো ভেঙে মানুষ মারা গেছেন।

স্থানীয় সংবাদ চ্যানেল জিও টিভি জানিয়েছে, এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বাঞ্চলীয় হারনাই জেলায়, যেটি একটি খনি এলাকা হিসেবে পরিচিত।

ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে।

রয়টার্স বলছে, যারা নিহত হয়েছে তাদের বেশিরভাগই নারী ও শিশু।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গু বিবিসিকে বলেছেন যে ভূমিকম্পের কারণে জরুরি সেবা ব্যাহত হচ্ছে।

Share this news on:

সর্বশেষ

img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026