© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের সঙ্গে চুক্তি

শেয়ার করুন:
ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের সঙ্গে চুক্তি
মোজো ডেস্ক
০২:০৩ পিএম | ০৯ অক্টোবর, ২০২১
রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কক্সবাজারের মতো ভাসানচরে সম্পৃক্তকরণ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) সমঝোতা স্মারক সই হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এবং জাতিসংঘের পক্ষে ইউএনএইচসিআরের বাংলাদেশের প্রতিনিধি উহানেন্স ভন ডার ক্লাও সমঝোতা স্মারকে সই করেন।

শনিবার (৯ অক্টোবর) সচিবালয়ে এ সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, জাতিসংঘের সংস্থাগুলো কক্সবাজারের ন্যায় ভাসানচরেও মানবিক সহায়তা অব্যাহত রাখবে। বেসামরিক প্রশাসনের তত্ত্বাবধানে এখানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।

মন্তব্য করুন