© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানের পারমাণবিক বোমার জনকের মৃত্যু

শেয়ার করুন:
পাকিস্তানের পারমাণবিক বোমার জনকের মৃত্যু
মোজো ডেস্ক
০১:৪০ পিএম | ১০ অক্টোবর, ২০২১
পাকিস্তানের প্রখ্যাত পারমাণবিক বিজ্ঞানী আব্দুল কাদির খান মারা গেছেন। ইসলামাবাদের একটি হাসপাতালে স্থানীয় সময় সকালে তার মৃত্যু হয় বলে পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

মৃত্যুকালে আব্দুল কাদিরের বয়স হয়েছিল ৮৫ বছর। তাকে পাকিস্তানের পারমাণবিক কার্যক্রমের জনক হিসেবে বিবেচনা করা হয়। তার প্রচেষ্টাতেই মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বোমা অর্জন করতে সক্ষম হয় পাকিস্তান।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে বাসায় কাদিরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রোববার সকাল ৬টার দিকে ইসলামাবাদের কেআরএল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

মন্তব্য করুন