রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

রাশিয়ার মধ্যাঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার মধ্যাঞ্চলের তাতারস্তানে স্থানীয় সময় রোববার সকাল ৯ টা ২৩ মিনিটে ২৩ জন আরোহী নিয়ে এল-৪১০ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বার্তা সংস্থা আরআইএকে জানায়, আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুশ সরকারের পক্ষ থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে বিমানটির বিধ্বস্ত হওয়ার পর দুই ভাগ হয়েছে গেছে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি রাশিয়ার সেনাবাহিনী, বিমান চলাচল এবং নৌবাহিনীকে সহায়তার কাজে ব্যবহার করা হতো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরটি জানিয়েছে, বিধ্বস্ত এই বিমানটি এল-৪১০ মডেলের। আকাশপথে সেবা দিয়ে থাকে স্থানীয় এমন একটি ক্লাব এই বিমানটির মালিক। রোববার উড্ডয়নের পরপরই মাটিতে আছড়ে পড়ে বিমানটি।
বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরই এর ইঞ্জিনসহ সামনের অংশটি ধ্বংস হয়ে যায়। অবশ্য এর পেছনের অংশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
উদ্ধারকর্মীদের বরাত দিয়ে আরটি জানিয়েছে, বিমানটিতে ২২ জন আরোহী ছিলেন। তাদের বেশিরভাগই স্কাইডাইভার।
এদিকে রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী- বিমান দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন পাইলটও রয়েছেন। অন্যদিকে ধ্বংসস্তুপের ভেতর থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026