© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুব সহজেই করোনার টিকা মিলছে যেখানে

শেয়ার করুন:
খুব সহজেই করোনার টিকা মিলছে যেখানে
মোজো ডেস্ক
১১:৪৬ এএম | ১২ অক্টোবর, ২০২১

<p> ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেডিকেল সেন্টারে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মক...

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেডিকেল সেন্টারে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা করোনার টিকা পাচ্ছেন খুব সহজেই। গত ৪ অক্টোবর শুরু হয়ে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই কার্যক্রম।


ঢাবির যারা করোনার টিকা এখনো পাননি তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অস্থায়ী টিকাদান ক্যাম্প স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ও জাতীয় পরিচয়পত্র নিয়ে 'অন স্পট' রেজিস্ট্রেশন করেই তারা টিকা গ্রহন করতে পারবেন। এছাড়া যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত টিকা কেন্দ্রগুলোতে আবেদন করেছেন কিন্তু টিকা গ্রহন করেননি তারা এখানে টিকা নিতে পারবেন। যারা এক ডোজ টিকা সেখানে টিকা গ্রহণ করেছেন এবং দ্বিতীয় ডোজ টিকা নেয়ার সময় হয়েছে তারাও কোনো ম্যাসেজ ছাড়া এখানে টিকা গ্রহণ করতে পারবেন। প্রথম ডোজ টিকা প্রদান শেষে ১ নভেম্বর থেকে একইভাবে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে।

মন্তব্য করুন