© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে যুবলীগ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

শেয়ার করুন:
ময়মনসিংহে যুবলীগ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
own-reporter-mymensingh
০৪:৫৩ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর যুবলীগের সভাপতি আব্দুল মালেককে চাঁদাবাজি মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা যুবলীগ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

ফুলবাড়িয়া উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কদ্দুছ, যুগ্ম-আহবায়ক রাসেলসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগ নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন।

উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কদ্দুছ জানান, ঠিকাদার জয়নাল আবেদীন বাদল আব্দুল মালেকসহ ৪ জনের নামে মিথ্যে চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ সময় পুলিশ মামলার তদন্ত ছাড়াই পৌর যুবলীগ সভাপতি আব্দুল মালেককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

এর আগে ১৩ ফেব্রুয়ারি ঠিকাদার জয়নাল আবেদীন বাদল তাকে মারধর, কাজে বাধা ও চাঁদাবাজির ঘটনার জন্য ৪ জনের নামে মামলা দায়ের করেন। ঐদিন রাতে পৌর যুবলীগ সভাপতি আব্দুল মালেককে উপজেলা সদরের চেম্বার থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন