© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু আজ

শেয়ার করুন:
স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু আজ
মোজো ডেস্ক
১০:০৫ এএম | ১৪ অক্টোবর, ২০২১

<div>নানা আলোচনার পর অবশেষে স্কুলগামী শিক্ষার্থীরা করোনাভাইরাসের টিকার আওতা

নানা আলোচনার পর অবশেষে স্কুলগামী শিক্ষার্থীরা করোনাভাইরাসের টিকার আওতায় আসছে।

আজ থেকে পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জের দুটি স্কুলের শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হবে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ কথা জানান। তিনি জানান, পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ সেন্টারে একটি টিকাকেন্দ্র হবে।

প্রথম দিনে ৫০ থেকে ১০০ শিশুকে টিকা দেয়ার পর তাদের পর্যবেক্ষণ করা হবে। পর্যবেক্ষণ শেষে রাজধানী ঢাকায় স্কুলশিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি ব্যাপক আকারে চালু করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশে এখন ১৮ বছরের বেশি বয়সিদের টিকা দেয়া হচ্ছে। ১৮ বছরের কম বয়সিদের টিকা দেয়ার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সরাসরি কোনো নির্দেশনা নেই। সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সময় অপ্রাপ্ত বয়সিদের টিকা দেয়ার ইস্যুটি সামনে আসে।

মন্তব্য করুন