© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারাদেশে বিজিবি মোতায়েন

শেয়ার করুন:
সারাদেশে বিজিবি মোতায়েন
মোজো ডেস্ক
১২:৫৫ পিএম | ১৪ অক্টোবর, ২০২১

<div>হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খ

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রাত থেকে বিজিবি মাঠে আছে বলে জানিয়েছেন তিনি।

অন্যান্য বাহিনীর সঙ্গে মন্দির ও তার আশপাশে টহলে থাকবে বিজিবি। বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখনো রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়নি তবে প্রয়োজন পড়লে দেওয়া হবে বলেও জানিয়েছেন বিজিবির এই পরিচালক। 

মন্তব্য করুন