© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পূজামণ্ডপ পরিদর্শনে ওবায়দুল কাদের

শেয়ার করুন:
পূজামণ্ডপ পরিদর্শনে ওবায়দুল কাদের
মোজো ডেস্ক
০৭:৫৩ পিএম | ১৪ অক্টোবর, ২০২১

<p>ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 


পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু হত্যার পর এই জগন্নাথ হল থেকে গ্রেপ্তার হয়ে আমি আড়াই বছর জেলে ছিলাম।


তিনি আরো বলেন, নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি পূজাকে ঘরে সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে৷ আগামীকাল দশমীর দিন নানা মহল সহিংসতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এসব সহিংসতা রুখে দিতে ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে।


এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।



মন্তব্য করুন