© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি বাংলাদেশের

শেয়ার করুন:
ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি বাংলাদেশের
মোজো ডেস্ক
০৫:২৪ পিএম | ২২ অক্টোবর, ২০২১

<div>সাফ চ্যাম্পিয়নশিপে তেমন কোন সফলতা না পেলেও এক জয় ও দুই ড্রয়ে ফিফা র‍্যাঙ্

সাফ চ্যাম্পিয়নশিপে তেমন কোন সফলতা না পেলেও এক জয় ও দুই ড্রয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল।

সাফ খেলতে যাওয়ার আগে র‍্যাঙ্কিংয়ে ১৮৯ তম স্থানে ছিল জামাল ভূঁইয়ারা। সাফ শেষে দুই ধাপ এগিয়ে এখন ১৮৭তম স্থানে উঠে এসেছে । তবে গ্রুপপর্বে দুই জয় ও সাফের ফাইনাল খেলেও নেপাল পিছিয়েছে এক ধাপ।

দক্ষিণ এশিয়ার সাত দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ে অষ্টমবারের মতো সাফের শিরোপা জেতা ভারত এক ধাপ এগিয়ে এখন ১০৬। দুই ধাপ এগিয়ে মালদ্বীপ আছে ১৫৬ নাম্বারে। ফিফার নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তান আছে ১৯৭তম স্থানে। সবচেয়ে নীচে থাকা শ্রীলঙ্কার র‍্যাঙ্কিং ২০৪। 

মন্তব্য করুন