বিএনপির আন্দোলন ভার্চুয়াল: ওবায়দুল কাদের

সরকার চায় শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধীদল। কিন্তু বিএনপি চায় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলতে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার রাজধানীতে নিজ বাসভবনে ব্রিফিংয়ে তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন কথাসর্বস্ব এবং ভার্চুয়াল। রাজনৈতিক দল হিসেবে বিএনপির রাজনীতিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই। বিএনপির কোনও ইতিবাচক কর্মসূচি নেই। বিএনপি নেতারা সর্বত্র শুধু নৈরাজ্য দেখতে পান, তারা দেশের ভালো কিছু দেখতে পান না। গত একযুগের বেশি সময় সরকারের একটা ভালো কাজও দেখতে পাননি বিএনপি নেতারা।

ভুল থেকে শিক্ষা নিতে না পারাই বিএনপির বড় ব্যর্থতা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এছাড়া ভুল থেকে শিক্ষা নিতে পারে বলেই আওয়ামী লীগ জনপ্রিয় রাজনৈতিক দল। জনগণ এখনও বিএনপিকে আওয়ামী লীগের বিকল্প ভাবছে না বলেও মনে করেন ওবায়দুল কাদের।

চতুর্দিকে শ্বাসরুদ্ধকর অবস্থা বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অবস্থাই এখন শ্বাসরুদ্ধকর।

হঠকারী রাজনীতি এবং ধর্মান্ধ ও ক্ষমতালোভী নেতৃত্ব বিএনপিকে আজ কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছে। বিএনপি যদি নিজেদের বদলাতে না পারে, তাহলে মুসলিম লীগের মতো ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে।'

দেশের মানুষ বিএনপির উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর লালন-পালন থেকে পরিবর্তন চায়, বিএনপি জনগণের প্রতি দায়িত্বশীল হোক-এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণ চায় বিএনপি অগণতান্ত্রিক পথে না হেঁটে ক্ষমতায় যাওয়ার জন্য স্বীকৃত ও সাংবিধানিক পথে আসুক।

Share this news on:

সর্বশেষ

ওসিডি’ নয়, সচেতনতার ডাক জয়া আহসানের Feb 04, 2026
img
প্রেসিডেন্ট অপরাধ করলেও সাধারণ মানুষের সমান শাস্তি পাবেন: ডা. শফিকুর রহমান Feb 04, 2026
img

নারায়ণগঞ্জ-১

দিপুকে সমর্থন দিয়ে রুপগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল Feb 04, 2026
img
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৭! Feb 04, 2026
img
কোন শর্তে ‘বারাণসী’তে অভিনয়ে রাজি হয়েছিলেন প্রিয়াঙ্কা? Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে সরকার পরিচালনায় ২৬ বিষয়কে অগ্রাধিকার দেবে জামায়াত Feb 04, 2026
img
৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জামায়াত Feb 04, 2026
img
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 04, 2026
img
জয়জিতের সঙ্গে বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে শ্রেয়া? Feb 04, 2026
img
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিল ইরান Feb 04, 2026
img
বারাণসীর আনাচকানাচ ঘুরে দেখলেন বলি নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ Feb 04, 2026
img
ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহের মরদেহ উদ্ধার! Feb 04, 2026
img

মাদারীপুর-১ আসন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আ.লীগের নেতারা Feb 04, 2026
img
‘এক দিন’ ছবির গান সম্পর্কিত কারণেই কী অরিজৎ-এর বাড়িতে আমির খান? Feb 04, 2026
img
নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই : জোনায়েদ সাকি Feb 04, 2026
img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026