© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, চার সাংবাদিক আহত

শেয়ার করুন:
সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, চার সাংবাদিক আহত
own-reporter-sylhet
০৫:৪২ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের এমসি কলেজ ও সরকারি কলেজ ছাত্রলীগে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনার ছবি তুলতে গিয়ে চার ফটো সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শাহপরাণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত চার ফটো সাংবাদিক হলেন- দৈনিক সমকালের আলোকচিত্রী ইউসুফ আলী, দৈনিক ভোরের কাগজের আলোকচিত্রী অসমিত অভি, দৈনিক শুভ প্রতিদিনের আলোকচিত্রী মিঠু দাস জয় ও সিলটিভি ডটকমের ক্যামেরাপার্সন কাউসার আহমদ।

জানা যায়, এমসি কলেজে মোহনা বসন্ত উৎসবস্থলে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কয়েকজন বসতে যায়। এসময় এমসি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা পূর্ব বিরোধ থাকায় তাদের বসতে না দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ছবি তুলতে চার ফটো সাংবাদিক হামলার শিকার হয়েছেন।

সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, অনুষ্ঠানস্থলে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় শুনেছি ছবি তুলতে গিয়ে কয়েকজন ফটোসাংবাদিক আহত হয়েছেন।

তিনি আরও বলেন, এমসি কলেজসহ আশপাশের এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এ ঘটনার সঙ্গে কারা জড়িত।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন