© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাড়লো লঞ্চের ভাড়াও, প্রত্যাহার হলো ধর্মঘট

শেয়ার করুন:
বাড়লো লঞ্চের ভাড়াও, প্রত্যাহার হলো ধর্মঘট
মোজো ডেস্ক
০৯:৪০ এএম | ০৮ নভেম্বর, ২০২১
বাস ভাড়ার মতো লঞ্চ ভাড়া বাড়ানোর পর লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করেছেন লঞ্চ মালিকরা। লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে ৩৫ দশমিক ২৯ শতাংশ।

ফলে নতুন হিসেবে লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ওপর দূরত্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

রবিবার (৭ নভেম্বর) রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ও লঞ্চ মালিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন