© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাফ পাস দাবি নিয়ে বিকেলে বৈঠক সরকারের

শেয়ার করুন:
হাফ পাস দাবি নিয়ে বিকেলে বৈঠক সরকারের
মোজো ডেস্ক
০১:৫১ পিএম | ২৫ নভেম্বর, ২০২১

<p>শিক্ষার্থীরা হাফ পাস দাবিতে যে আন্দোলন করছে ঢাকায় সেটা নিয়ে সংশ্লিষ্ট স...

শিক্ষার্থীরা হাফ পাস দাবিতে যে আন্দোলন করছে ঢাকায় সেটা নিয়ে সংশ্লিষ্ট সকলকে ডেকেছে সরকার।


পরিবহন সংশ্লিষ্ট দায়িত্বে থাকা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি অফিসে বাস মালিক শ্রমিক শিক্ষাবোর্ড পুলিশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক বিকেলে অনুষ্ঠিত হবে।


সেখানেই হাফ পাস দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের সভাপতিত্বে সভায় জননিরাত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব, আইজিপি, পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন নেতারাসহ সংশ্লিষ্ট অংশিজন উপস্থিত থাকবেন।


সভা শেষে গৃহীত সিদ্ধান্ত উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের ব্রিফ করা হবে।

মন্তব্য করুন