ময়লার গাড়িটি চালাচ্ছিলেন পরিচ্ছন্নতাকর্মী - পুলিশ

রাজধানীর গুলিস্তানের হল মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গ্রেফতার গাড়িচালক রাসেল খান আসলে একজন পরিচ্ছন্নতাকর্মী বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে ডিএমপির পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আ. আহাদ বলেন, ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন রাসেল খান। কিন্তু তিনি প্রকৃতপক্ষে ওই গাড়ির চালক নন। আমরা গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করেছি। গ্রেফতার রাসেল জিজ্ঞাসাবাদে জানায়, গাড়িটির মূল চালক হারুন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় লক্ষ্য করা গেছে। তা হলো কেউ কেউ লিখছেন- ঘটনার সময় প্রকৃত চালক গাড়ির ভেতরেই ছিলেন এবং তিনি পালিয়ে যান। তবে বিষয়টি সত্য নয়। ওই সময় গাড়িতে প্রকৃত চালক ছিলেন না।

আ. আহাদ বলেন, সেখান থেকে পুলিশ তাদের হেফাজতে নেয় ও ময়লার গাড়ি জব্দ করে। মরদেহ সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে। নিহতের বাবা শাহ আলম দেওয়ান বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছে। রাসেল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়োগপ্রাপ্ত ড্রাইভার না। গাড়িটির নিয়োগপ্রাপ্ত ড্রাইভার হারুন রাসেল খানের বদলিতে সে গাড়িটি চালায়।

ডিসি মতিঝিল বলেন, সিটি করপোরেশনের বরাদ্দকৃত গাড়ির চালক হারুন। গাড়িটি চালানোর কথা হারুনের কিন্তু সে না চালিয়ে রাসেলকে দিয়ে চালাচ্ছিলেন। ইতোমধ্যে হারুনকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাকে আমরা আইনের আওতায় আনব। হারুনকে গ্রেফতারের তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কেন সে রাসেলকে দিয়ে গাড়ি চালাচ্ছিল।

তিনি আরো বলেন, রাসেল সিটি করপোরেশনের কেউ না। তবে সে সিটি করপোরেশনের কিছু কাজ করে। রাসেল জানিয়েছে- তার আত্মীয়-স্বজন সিটি করপোরেশনে চাকরি করে সেই সূত্র ধরে সে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করত।


Share this news on:

সর্বশেষ

এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026
১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026
img
একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Feb 03, 2026
img
ম্যাচ বর্জনকে পাকিস্তানের নাটক বললেন হরভজন সিং Feb 03, 2026
img
খেলোয়াড়দের চোট এড়ানোর উপায় খুঁজছেন ফ্লিক Feb 03, 2026