© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জহুর আহমেদ স্টেডিয়ামের পাশে পুড়ছে রাসায়নিক কারখানা

শেয়ার করুন:
জহুর আহমেদ স্টেডিয়ামের পাশে পুড়ছে রাসায়নিক কারখানা
মোজো ডেস্ক
১২:১৯ পিএম | ২৬ নভেম্বর, ২০২১

<div>চট্টগ্রামের সাগরিকায় বিসিক শিল্প এলাকার একটি রাসায়নিকের কারখানায় আগুন ল...

চট্টগ্রামের সাগরিকায় বিসিক শিল্প এলাকার একটি রাসায়নিকের কারখানায় আগুন লেগেছে। 

আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের অন্তত পাঁচটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে ফায়ার সর্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড নামের ওই রাসায়নিক কারখানায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। ওই কারখানায় কীভাবে আগুন লেগেছে তাও এখনও স্পষ্ট নয়।  

ওই কারখানা থেকে আধা কিলোমিটার দূরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ চলছে। কারখানা থেকে ওঠা ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে স্টেডিয়ামের গ্যালারি থেকেও।

মন্তব্য করুন