© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ

শেয়ার করুন:
দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ
মোজো ডেস্ক
০২:৫২ পিএম | ২৬ নভেম্বর, ২০২১

<div>দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ৩১ ওভারের, এতে কোনো উইকেট না হারিয়ে ১০২ রান তুলেছ

দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ৩১ ওভারের, এতে কোনো উইকেট না হারিয়ে ১০২ রান তুলেছেন মুশফিক ও লিটন।

সব মিলিয়ে চা-বিরতিতে যাওয়ার আগে দুই সেশন ব্যাট করে ৪ উইকেটে ১৭১ রান তুলেছে টাইগাররা। ৬২ রানে অপরাজিত লিটন এবং অন্য প্রান্তে ৫৫ রানে অপরাজিত আছেন মুশফিক। পঞ্চম উইকেটে দুজনে মিলে ২৫৬ বলে ১২২ রানের জুটি গড়েছেন।

অন্যদিকে পাকিস্তানের দুই স্পিনার এবং তিন পেসার দিয়েও মুশফিক-লিটনের জুটি ভাঙতে পারেননি বাবর আজম। প্রথম সেশনে ২৮ ওভারে ৬৯ রান তুলতে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

আজ শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। সকাল ১০টা থেকে শুরু হয়েছে ম্যাচটি।

মন্তব্য করুন