© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নটর ডেম কলেজ ছাত্র নাঈমকে চাপা দেওয়া মূল চালক হারুন গ্রেপ্তার - র‍্যাব

শেয়ার করুন:
নটর ডেম কলেজ ছাত্র নাঈমকে চাপা দেওয়া মূল চালক হারুন গ্রেপ্তার - র‍্যাব
মোজো ডেস্ক
০৩:২৪ পিএম | ২৬ নভেম্বর, ২০২১

<div> <div>আলোচিত ও চাঞ্চল্যকর নটরডেম কলেজের ছাত্রের নির্মম মৃত্যুর ঘটনায় ঘা

আলোচিত ও চাঞ্চল্যকর নটরডেম কলেজের ছাত্রের নির্মম মৃত্যুর ঘটনায় ঘাতক ময়লাবাহী গাড়ির মূলচালক হারুন কে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

জানা গেছে, সিটি করপোরশনের ওই গাড়িটি হারুন অর রশিদের নামে বরাদ্দ ছিল। তবে ঘটনার সময় তিনি গাড়িটি চালাচ্ছিলেন না। তাঁকে পল্টন থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় গত বুধবার দুপুর পৌনে ১২টার দিকে নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান (১৭) মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহত নাঈম হাসান উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

মন্তব্য করুন