© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘুরে দাঁড়ালো বাংলাদেশ, লিটনের সেঞ্চুরি

শেয়ার করুন:
ঘুরে দাঁড়ালো বাংলাদেশ, লিটনের সেঞ্চুরি
মোজো ডেস্ক
০৪:২৬ পিএম | ২৬ নভেম্বর, ২০২১
বহুদিন পর রানে ফেরা লিটন দাস পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন।

১০ বাউন্ডারি ও ১ ছক্কায় নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক পেলেন লিটন। এ শতক হাঁকাতে ৫০.২৭ স্ট্রাইক রেটে ১৯৯ বল মোকাবিলা করেছেন লিটন। সেঞ্চুরি হাঁকানোর আগে ৬৭ রানে জীবন পেয়েছেন লিটন। ক্যারিয়ারের প্রথম শতক হাঁকালেন নিজের ২৫তম টেস্টে।

অন্যদিকে লিটনের পিছুপিছু এগিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিমও। ১৭১ বল খেলে ৯ বাউন্ডারিতে ৭৭ রানে অপরাজিত তিনি।

ইতোমধ্যে ৩৬৬ বল মোকাবিলা করে ১৮৫ রানের জুটি গড়েছেন মুশফিক-লিটন। 

এই মাঠে এটাই পঞ্চম উইকেটে বাংলাদেশের প্রথম দেড়শ রানের জুটি। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকের সঙ্গেই মেহরাব হোসেনের ১৪৪ ছিল আগের সেরা।

মন্তব্য করুন