রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় পার্টির সংলাপ আজ

নতুন নির্বাচন কমিশন গঠনে ৮ সদস্যের কমিটি করে রাষ্ট্রপতির সঙ্গে আজ সংলাপে বসছে জাতীয় পার্টি। নির্ভরযোগ্য নির্বাচন কমিশন গঠন নিয়ে আশায় নেতারা। 
রবিবার রাজধানীর বনানী কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বিষয়টি নিশ্চিত করেন চেয়ারম্যান জিএম কাদের। এছাড়া সংলাপে যে বিষয়গুলো তুলে ধরা হবে তার ফলাফল শুধুমাত্র সময়ের দাবি বলে জানান, পার্টির প্রেসিডিয়াম সদস্যরা।

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি সংলাপে বসতে না চাইলেও সোমবার বিকেল ৪টায় বসতে যাচ্ছে জাতীয় পার্টি। সুষ্ঠু নির্বাচন এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন গঠন না করাসহ নানা বিষয়ে তুলে ধরা হবে বলে জানায় দলটি।

পার্টির চেয়ারম্যান জিএম কাদের সংলাপে রাষ্ট্রপতির সঙ্গে কি কি বিষয়ে আলোচনা হবে তা পরবর্তীতে জানানো হবে বলে জানান।

জাপা চেয়ারম্যান বলেন, 'দেশের প্রতিটি জায়গায় দুর্নীতি ছেয়ে গেছে। দেশের মানুষ বৈষম্য ও শোষণ থেকে এখনো মুক্তি পায়নি, স্বাধীন দেশ হলেও লুণ্ঠন বন্ধ হয়নি। এই সরকারের আমলে দেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই বলেও অভিযোগ করেন জিএম কাদের।'

এসময় নির্ভরযোগ্য নির্বাচন কমিশন গঠন করার উদ্দেশ্য নিয়েই সংলাপে বসা হবে বলে জানান পার্টির প্রেসিডিয়াম সদস্যরা। দেশের জনগণের জন্য ভোট যুদ্ধের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।

এর আগে, গত ১৪ই ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে জানান হয়, নতুন ইসি গঠনে ২০শে ডিসেম্বর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেদিন জানান হয়, ২০শে ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন ইসি গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সঙ্গেই বৈঠকে বসবেন রাষ্ট্রপতি। তবে স্বল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
রমজানে ২৬ দিন সূলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার Feb 03, 2026
img
নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কায় গানম্যান ও আগ্নেয়াস্ত্রের আবেদন প্রার্থীদের Feb 03, 2026
img
জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০ Feb 03, 2026
img
নেইমারের সঙ্গে চুক্তি করলেন ইয়ামাল Feb 03, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া Feb 03, 2026
img
নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর Feb 03, 2026
img
সঙ্গীত বা শিল্পের আসল সার্থকতা নাম-যশে নয়: অরিজিৎ সিং Feb 03, 2026
নামাজে মনোযোগ আনার উপায় | ইসলামিক টিপস Feb 03, 2026
img
রপ্তানি আয়ে আগের সব রেকর্ড অতিক্রম করল বাংলাদেশ Feb 03, 2026
img
কাজ জীবনে আসে-যায়,তাই কাজের থেকেও সম্মান বড়: কুমার শানু Feb 03, 2026
img
বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আপিল বিভাগ Feb 03, 2026
img
কুমিল্লায় আগুন, ২৫ দোকান পুড়ে ছাই Feb 03, 2026
img
নির্বাচনী সভায় যাওয়ার পথে বালু ফেলে বাধার অভিযোগ শামা ওবায়েদের Feb 03, 2026
img
ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান কত হতে পারে? Feb 03, 2026
img
এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন Feb 03, 2026
দুই দিনের জেলে জীবনের বড় শিক্ষা Feb 03, 2026
img
দামি ডায়েট নয়, ঘরোয়া খাবারেই বাজিমাত! হৃতিকের ফিটনেস প্লেটে কী থাকে? Feb 03, 2026
img
মুহূর্তেই ধ্বংস হওয়া সভ্যতার অজানা ইতিহাস Feb 03, 2026
img
চুল পড়া কমাতে বিশেষ হেয়ার প্যাক ব্যবহার করেন জাহ্নবী! Feb 03, 2026
img
মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ১৯ বাংলাদেশি আটক Feb 03, 2026