© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন পেল এক্সিম ব্যাংক

শেয়ার করুন:
৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন পেল এক্সিম ব্যাংক
own-reporter
০৫:১৪ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০১৯

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ব্যাংলাদেশ (এক্সিম) লিমিটেডের ৬০০ কোটি টাকার নন-কনভারটিবল সাব-অর্ডিনেট বন্ড অনুমোদন করেছে। মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৭৬তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ব্যাংলাদেশ (এক্সিম) লিমিটেডের ৬০০ কোটি টাকার নন-কনভারটিবল সাব-অর্ডিনেট বন্ড অনুমোদন করেছে। 

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৭৬তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি সূত্র জানিয়েছে, সাত বছর মেয়াদী এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে- এটি নন-কনভারটিবল, পূর্ণ অবসায়ন এবং অ-তালিকাভুক্ত সাব-অর্ডিনেট বন্ড। বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে এক্সিম ব্যাংক টায়ার-২ ক্যাপিটাল বেসের শর্ত পূরণ করবে।

সূত্র আরও জানায়, বন্ডের অভিহিত মূল্য এক কোটি টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডটি যোগ্য বিনিয়োগকারী,ইন্স্যুরেন্স, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, অফসোর উন্নয়নমূলক প্রতিষ্ঠান এবং কর্পোরেট প্রতিষ্ঠান ক্রয়  করতে পারবেন।

ট্রাস্টি হিসেবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলে জানিয়েছে বিএসইসি

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন