নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ার নায়ক এবাদত

এবাদত হোসেনের ক্যারিয়ার সেরা বিধ্বংসী বোলিংয়ে কিউইদের লাইনআপ ধসে যায়।
এবাদত হোসেন একাই গুঁড়িয়ে দিয়েছেন কিউইদের দ্বিতীয় ইনিংস। ৪৬ রানে তার ক্যারিয়ার সেরা ৬ উইকেটের বিধ্বংসী বোলিংয়ে ১৬৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এতে সহজেই আট উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।

বিদেশের মাটিতে বাংলাদেশি পেসার হিসেবে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন পেসার এবাদত হোসেন। তার আগে এ রেকর্ড ছিল বাংলাদেশের রবিউল ইসলামের তাও জিম্বাবুয়ের হারারেতে। তবে টেস্টের শীর্ষ ৫ দলের বিপক্ষে হিসেবে করলে এবাদতের পেস বোলিংকেই এক নম্বরে রাখতে হবে বাংলাদেশের টেস্ট ইতিহাসে।

প্রথম ইনিংসে মাত্র এক উইকেট নিয়েছিলেন ডানহাতি পেসার এবাদত। এর আগে সাদা পোশাকের সেরা সেরা বোলিং ছিল ২০১৯ সালে ভারতের বিপক্ষে কলকাতা টেস্টে, তাও সেটা ছিল গোলাপি বলে। টেস্টের চিরাচরিত লাল বলে সেরা অর্জন চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট। অর্ডিনারি বোলিং থেকে এবাদত নিজেকে নিয়ে গেলেন সেরাদের কাতারে।

২১ ওভারে ৬ মেডেনে ৪৬ রানে ৬ উইকেট তুলে নেন পেসার এবাদত। টেস্টে দীর্ঘ আট বছর ৯ মাস পর কোনো বাংলাদেশি পেসারের ৬ উইকেট। টেস্টের হিসেব করলেও ৪৭টি ম্যাচ পর। এতো সব অর্জন ডানহাতি পেসার গড়লেন টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই ভেন্যু মাউন্ট মঙ্গানুইতে।

হোম-অ্যাওয়ে মিলিয়ে এবাদতের বোলিং টেস্টে বাংলাদেশি পেসার হিসেবে দ্বিতীয় সেরা পারফরম্যান্স। তার ওপরে কেবল শাহাদাত হোসেনের রেছে ২৭ রানে ৬ উইকেট। আর এবাদত মাত্র পঞ্চম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ বা তার বেশি উইকেট শিকার করলেন। তার আগে মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শাহাদাত হোসেন রবিউল ইসলাম ও রুবেল হোসেন এ কৃতিত্ব গড়েন। এত সব রেকর্ডের পর প্রশ্ন আসছে আবারও কে জানতো রাহির বদলে একাদশে জায়গা পাওয়া এবাদতই হবেন টাইগারদের ত্রাতা?

Share this news on:

সর্বশেষ

img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026