যুক্তরাষ্ট্রে বহুতল ভবনে আগুন, ৮ শিশুসহ ১৩ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। এর মধ্যে সাতজনই শিশু। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় ফিলাডেলফিয়া শহরে চারতলা ভবনটিতে আগুন লাগে।

ফিলাডেলফিয়ার দমকল বিভাগের ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি বলেন, ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। সে কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ৩৫ বছরের অভিজ্ঞতায় তারা এমন ভয়াবহ অগ্নিকাণ্ড আর দেখেননি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফিলাডেলফিয়া অগ্নিনির্বাপণ দফতরের এক কর্মকর্তা আগুনে পুড়ে ৮ শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ফিলাডেলফিয়া শহরের ওই তিন তলা ভবনের আগুনে পুড়ে নিহতের সংখ্যা ১৩ জন এবং তাদের মধ্যে ৭ জন শিশু।

বিবিসি বলছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফিলাডেলফিয়া শহরের উত্তরে অবস্থিত ওই ভবনে আগুন লাগে। এ সময় ভবনটিতে মোট ২৬ জন অবস্থান করছিলেন। তবে আগুন লাগার পর ৮ জন নিরাপদে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন।


 
এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনার পর আহত দুজনকে হাসপাতালে নেয়া হয়। ক্রেইগ মারফি সাংবাদিকদের জানিয়েছেন, এটি তার দেখা সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর একটি।

তিনি বলেন, আগুন লাগার কারণ হিসেবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত সন্দেহজনক কিছু না বললেও যেহেতু এখানে প্রাণহানি হয়েছে, তাই আমরা এর তদন্ত করবো। এদিকে এক সংবাদ সম্মেলনে ফিলাডেলফিয়ার মেয়র জিম কেনি জানিয়েছেন, এটি শহরের ইতিহাসে সবচেয়ে বিপর্যয়কর দিনগুলোর একটি। এইভাবে এতো মানুষের মৃত্যু সত্যিই অনেক কষ্টের। একসঙ্গে এতোগুলো শিশুর মৃত্যুও বেদনার। 

দমকল বাহিনী জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। সে সময় তারা দেখতে পান চারতলা ভবনটি তৃতীয় তলায় আগুন জ্বলছে। প্রায় ৫০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তারা।

ওই ভবনটিতে ২৬ জন বাস করতেন। এর মধ্যে ৮ জন দ্বিতীয় তলায় এবং ১৮ জন তৃতীয় এবং চতুর্থ তলায় ছিলেন। তবে আগুন লাগার সময় সেখানে কতজন ছিলেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

Share this news on:

সর্বশেষ

img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026
img
১৩৭১ কোটি টাকায় দুই লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার Feb 04, 2026
img
৩০ বছর পর একই ফ্রেমে সানি-অক্ষয় Feb 04, 2026
img
যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা Feb 04, 2026
img
শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান Feb 04, 2026
img
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন Feb 04, 2026
img
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান এরফানুল হক, বিপিসির দায়িত্বে রেজানুর রহমান Feb 04, 2026
img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026
img
‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য Feb 04, 2026
নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026
img
শেষ সময়ের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল Feb 04, 2026