© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউইয়র্কে বহুতল ভবনে আগুনে ৯ শিশুসহ নিহত ১৯

শেয়ার করুন:
নিউইয়র্কে বহুতল ভবনে আগুনে ৯ শিশুসহ নিহত ১৯
মোজো ডেস্ক
০৭:৪০ এএম | ১০ জানুয়ারি, ২০২২

<div>যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৯ জনই শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আরও ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।

দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো বলেছেন, ১৯ তলা ভবনের প্রতিটি ফ্লোরে ভুক্তভোগী পেয়েছেন তারা। এই অগ্নিকাণ্ড থেকে সৃষ্ট ধোঁয়াকে ‘নজিরবিহীন’ বলেও মন্তব্য করেছেন তিনি।

এনবিসি নিউজকে তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় গত ৩০ বছরের মধ্যে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের আরেকটি শহর ফিলাডেলফিয়ার একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ৮ শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছিল।

মন্তব্য করুন