© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লিটনের সেঞ্চুরিতে ব্যবধান কমাচ্ছে বাংলাদেশ

শেয়ার করুন:
লিটনের সেঞ্চুরিতে ব্যবধান কমাচ্ছে বাংলাদেশ
মোজো রিপোর্ট
১০:৫৬ এএম | ১১ জানুয়ারি, ২০২২

<div>ইনিংস ও পরাজয়ের ব্যবধান কমাতে এখনো লড়ে যাচ্ছে বাংলাদেশ। একে একে সব ব্যাটা...

ইনিংস ও পরাজয়ের ব্যবধান কমাতে এখনো লড়ে যাচ্ছে বাংলাদেশ। একে একে সব ব্যাটারই আউট হয়ে যাচ্ছেন। তার মাঝে একাই এক প্রান্ত আগলে রেখে লড়াই করে যাচ্ছেন লিটন দাস। এরই মধ্যে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।

পুরো ওয়ানডে মেজাজে খেলে শতক পূর্ণ করেছেন লিটন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না। ১০২ রান করে কাইল জেমিসনের বলে এলবিডব্লিউর শিকার হয়েছেন। মাত্র ১১৪ বলে সাজানো তার ইনিংসটিতে ছিল ১৪টি চার ও একটি ছয়ের মার।


এই রিপোর্ট লেখার সময় নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান। ৪ রানে অপরাজিত আছেন তাসকিন আহমেদ ও শূন্য রানে শরিফুল ইসলাম। ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশের প্রয়োজন আরও ১২৬ রান।

মন্তব্য করুন