বিদেশে অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিল হতে পারে: তথ্যমন্ত্রী

বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকার করলে তাদের পাসপোর্ট বাতিল হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো, দেশে হানাহানির উদ্দেশ্যে দেশবিরোধী ষড়যন্ত্র করা, বিদেশিদের কাছে অপপ্রচার চালানো, সেগুলো রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রম। কেউ যদি রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রমের সাথে যুক্ত থাকে, রাষ্ট্র তার পাসপোর্ট বাতিল করতে পারে।’

তথ্যমন্ত্রী জানান, গত বুধবার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। 

তিনি বলেন, ‘চিহ্নিত কয়েকজন আছে যারা ক্রমাগতভাবে এই কাজগুলো করে যাচ্ছে, আরও কারা এর সাথে যুক্ত প্রয়োজনে সেই তালিকাও করা হবে।’ 

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারে মানবাধিকারের চরম লঙ্ঘনের কথা উল্লেখ করে কারাগারটি বন্ধের আহ্বান জানিয়েছেন।

এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে একটি কুখ্যাত কারাগার, যেখানে গত বিশ বছর ধরে বন্দিদের বিনা বিচারে আটক রেখে নির্যাতন করা হচ্ছে এবং মানবাধিকারের প্রচন্ড লঙ্ঘন হচ্ছে। এবং এই কারাগার যে নির্যাতন করার জন্য, সেটি সারা পৃথিবী জানে। জাতিসংঘের হিউম্যান রাইটস এক্সপার্টদের গতকালের বিবৃতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যুক্তরাষ্ট্রে কিভাবে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়। সেই বিবৃতিতে এটিও বলা হয়েছে, যে দেশটি সারা পৃথিবীতে মানবাধিকার রক্ষার কথা বলে তাদের দেশে কিভাবে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয় আর তারই উদাহরণ হচ্ছে গুয়ানতানামো বে কারাগার।’ 

বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, খালেদা জিয়াকে মুক্তি না দিলে জেলের তালা ভেঙ্গে তাকে বিদেশে নেওয়া হবে। 

এর জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা আব্বাসহ বিএনপির যে সমস্ত নেতারা বোরকা পরে জামিন নেওয়ার জন্য হাইকোর্টে যায়, তারা যখন এ কথা বলেন, তখন তা মানুষের মনে হাস্যরসের উদ্রেক ঘটায়।’ 

বিভিন্ন জেলায় বিএনপি’র সমাবেশে নিজেদের মধ্যে মারামারি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বিএনপি নেতাদের নিয়ে টিপ্পনী কাটেন।

তিনি বলেন, ‘যারা সঠিকভাবে নিজেদের সমাবেশ করতে পারে না, মারামারি করে এবং সমাবেশ করতে গিয়ে মঞ্চটা ভেঙ্গে ফেলে তারা কিভাবে দেশ পরিচালনার কথা ভাবে সেটাই আমার প্রশ্ন।’

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কায় গানম্যান ও আগ্নেয়াস্ত্রের আবেদন প্রার্থীদের Feb 03, 2026
img
জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০ Feb 03, 2026
img
নেইমারের সঙ্গে চুক্তি করলেন ইয়ামাল Feb 03, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া Feb 03, 2026
img
নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর Feb 03, 2026
img
সঙ্গীত বা শিল্পের আসল সার্থকতা নাম-যশে নয়: অরিজিৎ সিং Feb 03, 2026
নামাজে মনোযোগ আনার উপায় | ইসলামিক টিপস Feb 03, 2026
img
রপ্তানি আয়ে আগের সব রেকর্ড অতিক্রম করল বাংলাদেশ Feb 03, 2026
img
কাজ জীবনে আসে-যায়,তাই কাজের থেকেও সম্মান বড়: কুমার শানু Feb 03, 2026
img
বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আপিল বিভাগ Feb 03, 2026
img
কুমিল্লায় আগুন, ২৫ দোকান পুড়ে ছাই Feb 03, 2026
img
নির্বাচনী সভায় যাওয়ার পথে বালু ফেলে বাধার অভিযোগ শামা ওবায়েদের Feb 03, 2026
img
ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান কত হতে পারে? Feb 03, 2026
img
এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন Feb 03, 2026
দুই দিনের জেলে জীবনের বড় শিক্ষা Feb 03, 2026
img
দামি ডায়েট নয়, ঘরোয়া খাবারেই বাজিমাত! হৃতিকের ফিটনেস প্লেটে কী থাকে? Feb 03, 2026
img
মুহূর্তেই ধ্বংস হওয়া সভ্যতার অজানা ইতিহাস Feb 03, 2026
img
চুল পড়া কমাতে বিশেষ হেয়ার প্যাক ব্যবহার করেন জাহ্নবী! Feb 03, 2026
img
মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ১৯ বাংলাদেশি আটক Feb 03, 2026
img
আজ দুপুরে খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা Feb 03, 2026