© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি

শেয়ার করুন:
ঢাকায় তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি
মোজো ডেস্ক
০২:৩৮ পিএম | ১৪ জানুয়ারি, ২০২২

<div>ঢাকার রমনা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার কর...

ঢাকার রমনা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

গ্রেফতার মোঃ শাহ আলমের বাড়ি টেকনাফের হোয়াইক্যং। তার বিরুদ্ধে টেকনাফ থানায় দুটি মাদক মামলা রয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহিদুল ইসলাম বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাতে রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় খবর আসে কয়েকজন মাদক কারবারি কক্সবাজার থেকে ইয়াবা এনে বিক্রয়ের জন্য মৌচাক এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে প্রিমিয়ার সুইটস মিষ্টির দোকানের সামনে থেকে শাহ আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মন্তব্য করুন