না.গঞ্জ নির্বাচন : শেষ দিনেও প্রচারণায় ফরিদুন্নাহার লাইলী

প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন সকল দলের নেতা-কর্মীরা। প্রার্থীদের পক্ষে প্রচারণায় আসছেন নানা পরিচিত মুখ। হেভি ওয়েট নৌকার প্রার্থীর ড. সেলিনা হায়াৎ আইভির পক্ষে মাঠে কাজ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

নারায়ণগঞ্জের চাষাড়া, গোদখন্ডসহ ৮ ওয়ার্ডে নৌকার প্রচারণায় ব্যস্ত ছিলেন ফরিদুন্নাহার লাইলী। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচনী দায়িত্ব পালন করছেন।

স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা জানান, পহেলা জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হবার পর থেকেই নিয়মিত প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। বীর মুক্তিযোদ্ধা ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ফরিদুন্নাহার দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। নৌকার মেয়র প্রার্থীর পক্ষে ভোটারের দ্বারে দ্বারে তিনি ঘুরছেন। স্থানীয় নেতাকর্মীরাও তার এ অক্লান্ত পরিশ্রমে ভরসা ও সাহস খুঁজে পাচ্ছেন।
বাংলাদেশ টাইমসকে ফরিদুন্নাহার লাইলী বলেন, ‘নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন হবে। নারায়ণগঞ্জের নির্বাচন বানচালের জন্য বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে। নারায়ণগঞ্জের জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। সেলিনা হায়াৎ আইভি যোগ্য ব্যক্তি। তিনি নির্বাচিত হয়ে প্রমাণ করবেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সাধারণ মানুষের পছন্দের শীর্ষে রয়েছে।’

আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন জানান, শেষ দিনের প্রচারণায় আপার (ফরিদুন্নাহার লাইলী) সাথে মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদ, ড. রবিন ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাসেলসহ অনেক নেতাকর্মী।

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের আগে ঢাকার পুঁজিবাজারে চাঙাভাব! Feb 08, 2026
img
আজ খালেদ মাসুদ পাইলটের জন্মদিন Feb 08, 2026
img
বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবারের মতো নতুন অস্ত্র সামনে আনছে রাশিয়া Feb 08, 2026
img
বাড্ডায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভা শুরু Feb 08, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 08, 2026
img
সাইফের সঙ্গে বিয়ের আগে সানির প্রেমে পড়েছিলেন অমৃতা! Feb 08, 2026
img
বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলার দৃশ্যমান উন্নয়ন হবে: পার্থ Feb 08, 2026
img
নাহিদ ইসলামের আসনে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির Feb 08, 2026
img
জরুরী বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি Feb 08, 2026
img
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু Feb 08, 2026
img
এর আগে রক্ষিতের সঙ্গে কী কারণে বাগ্‌দান ভেঙে যায় রাশ্মিকার? Feb 08, 2026
img
উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল Feb 08, 2026
img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026