৪০২ দিন পর খেলায় ফিরলেন মাশরাফী

মাশরাফী বিন মোর্ত্তজা সবশেষ ম্যাচ খেলেছিলেন ২০২০ সালের ১৮ ডিসেম্বর মিরপুরের হোম অব ক্রিকেটে বঙ্গবন্ধু কাপে চট্টগ্রামের বিপক্ষে। এরপর ২০২১ সাল পুরোটা কেটেছে না খেলে।

বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হয়নি মাশরাফীর। আজ মঙ্গলবার মাঠে ফিরছেন সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ৪০২ দিন পর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে মাশরাফী খেলছেন মিনিস্টার ঢাকার হয়ে। শুরু থেকে খেলার কথা থাকলেও প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি চোটের কারণে।

এর আগে ক্যারিয়ারের শুরুতে আরও একবার লম্বা বিরতি পড়েছিল খেলায়। ২৬ ডিসেম্বর ২০০১ থেকে ২০০৩ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪০৮ দিন ছিলেন মাঠের বাইরে।

আজ তার ফেরার ম্যাচে সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়েরর আমন্ত্রণ পেয়েছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আসরে ঢাকা এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলে জয় পেয়েছে একটি ম্যাচে। সোমবার তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে জয়ে ফিরেছিল মিনিস্টার ঢাকা।

অন্যদিকে সিলেট একটি ম্যাচ খেলে সেটিতেই হেরেছিল। আজ দ্বিতীয় খেলতে নামছে তারকায় ঠাঁসা ঢাকার বিপক্ষে।

মিনিস্টার ঢাকা : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, জহুরুল ইসলাম, শুভাগত হোম, এবাদত হোসেন, হাসান মুরাদ, মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ শাহাজাদ, ইশুরু উদান ও আন্দ্রে রাসেল।

সিলেট সানরাইজার্স : মোসাদ্দেক হোসেন (অধিনায়ক) মোহাম্মদ মিঠুন, এনামুল হক, নাজমুল ইসলাম, সোহাগ গাজী, মুক্তার আলী, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, লেন্ডিল সিমন্স, কলিন ইনগ্রাম ও রবি বোপারা।

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026