এখনো কমেনি ভোজ্যতেল, চিনি ও ছোলার দাম
১০:৫৭ এএম | ১৩ মার্চ, ২০২২
<div>সয়াবিন তেল, ছোলা ও চিনির ওপর সরকার ভ্যাট প্রত্যাহার করলেও এখনো রাজধানীর
সয়াবিন তেল, ছোলা ও চিনির ওপর সরকার ভ্যাট প্রত্যাহার করলেও এখনো রাজধানীর কাঁচাবাজারে আগের দামেই বিক্রি হচ্ছে এসব পণ্য।
সয়াবিন তেল প্রতি লিটারে বিক্রি হচ্ছে ১৬৮ টাকা, এছাড়া তীর ও বসুন্ধরা প্রতি ৫ লিটার বিক্রি হচ্ছে ৭৯৫ টাকা। আর রূপচাঁদা ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৮০০ টাকা। তবে সয়াবিন তেলের সংকট দেখা গিয়েছে বাজারে।
যা আছে সেগুলো আগের দামেই বিক্রি করা হচ্ছে কারণ ভ্যাট প্রত্যাহার করার পর এখনো নতুন পণ্য আনা হয়নি বলে জানান বিক্রেতারা। শংকর আর দাম বৃদ্ধির বিষয়ে সিন্ডিকেট দোষারোপ করছেন ব্যবসায়ীরা।
তারা এটাও বলছেন এখন নতুন করে কোন প্রতিষ্ঠান তাদেরকে পণ্য দিচ্ছে না।