© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতির ইতিহাসে একটি কলঙ্কময় দিন: মির্জা ফখরুল

শেয়ার করুন:
জাতির ইতিহাসে একটি কলঙ্কময় দিন: মির্জা ফখরুল
own-reporter
১২:৫৭ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০১৯

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র করতে বিডিআর বিদ্রোহ হয়েছিল মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করতেই এ হত্যাকাণ্ড চালানো হয়েছিল। দিনটি জাতির ইতিহাসের জন্য একটি কলঙ্কময় দিন।

সোমবার বনানী সামরিক কবরস্থানে পিলখানা বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই হত্যাকাণ্ডের যে তদন্তগুলো হয়েছিল, সেগুলোর পূর্ণাঙ্গ কোনও তদন্ত এখনও জাতির সামনে প্রকাশ করা হয়নি। বিশেষ করে সেনাবাহিনী যে তদন্ত করেছিল সেই তদন্ত এখনও পূর্ণাঙ্গ প্রকাশিত হয়নি। ফলে স্বাভাবিকভাবে জাতির সামনে প্রশ্ন থেকেই গেছে এই ভয়াবহ ঘটনার পেছনে কারা ছিল, কারা লাভবান হয়েছে এ বিষয়গুলো সেভাবে উদঘাটিত হয়নি।

তিনি বলেন, হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন করে এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন