জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক
০২:২৯ পিএম | ১২ এপ্রিল, ২০২২
<div><div>রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হ...
রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
মঙ্গলবার (১২ এপ্রিল) ঢাকার সিএমএম আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত বুধবার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি নেতা ইশরাক হোসেনকে। একই দিন তাকে আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওই দিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় ইশরাককে আটক করে পুলিশ। পরে গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় জামিনে থাকা ইশরাক উচ্চ আদালতের আদেশ মোতাবেক আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ। মামলাটি বর্তমানে তদন্তাধীন। গত ২৬ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।