ইফতার বৈষম্য ...কেন ?

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। সারাদিন রোজা রাখার পর সন্ধ্যায় রোজাদাররা ইফতার করেন। এই ইফতার ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছেই সমান জনপ্রিয়। যিনি রোজা রেখেছেন, আর যিনি রোজা রাখেননি, এমনকি ভিন্ন ধর্মের মানুষের কাছেও আগ্রহের একটি বিষয় হচ্ছে ইফতার। ইফতার রোজাদারের কাছে একটি ইবাদতও। কিন্তু ইফতারেও আছে নানা বৈষম্য। ইফতার পার্টি নাম দিয়ে চলে রাজনীতি ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠান। যেখানে ইফতার অনুষ্ঠান হওয়ার কথা ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে। সেখানে ইফতারের খাবারে চলে নানা অপচয় ও অপ্রাসঙ্গিক আলোচনা। অথচ অসংখ্য মানুষ সামান্য ইফতারে ভালো খেতে পারে না।  

ধর্মীয় ব্যক্তিত্বরা বলেন, ইফতার শুধু ক্ষুধা নিবারণের জন্য করা হয় না। এটা একটা ইবাদতও। এ সময়ের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর করা হয় বলেও হাদিসে বলা হয়েছে। সুর্যাস্তের সঙ্গে সঙ্গে দ্রুত ইফতার করতে তাগাদা দেওয়া হয়। বিলম্বে ইফতারে নিরুৎসাহিত করা হয়েছে। অন্যজনকে ইফতার করাতে উৎসাহিত করা হয়। কোনো রোজাদারকে ইফতার যিনি করাবেন তিনি রোজাদারের সমান সওয়াব পাবেন এবং জাহান্নাম থেকে মুক্তির একটি কারণ হবে। আল্লাহর রাসুল (সা:) এর সেই উপদেশ থেকেই অন্যজনকে ব্যক্তিগত কিংবা সমষ্টিগতভাবে ইফতার খাওয়ানোর প্রচলন শুরু হয় দেশে দেশে। কিন্তু সময়ের পরিক্রমায় সেই ইফতার অনুষ্ঠানকেও নানা উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

বিভিন্ন ইফতার মাহফিলে খাবারের অপচয় এখন সাধারণ বিষয় হয়ে উঠেছে আমাদের সমাজে। অথচ কোনো অপচয়ই ইসলাম সমর্থন করে না। অনেকে মনে করেন রোজার মাসের খাবার দাবারের হিসাব দিতে হবে না আল্লাহর কাছে। যা ঠিক নয়। অথচ মাসটাই হচ্ছে সংযমের মাস। নিজেকে নিয়ন্ত্রণের মাস। অতিরিক্ত কোনও কিছুই ভালো নয়। অতিরিক্ত খাবারের কারণে ইবাদত বন্দেগিতেও বিঘ্ন ঘটে। তাছাড়া অসংখ্য মানুষ ভালো ইফতার করতে পারে না। মসজিদে মসজিদে ইফতারের আয়োজন করা হয়। একটি ছোট মসজিদেও শত শত মানুষ ইফতার করেন। বহু গরীব মানুষ না খেয়ে কিংবা সামান্য খেয়ে রোজা রাখেন। ভাত দিয়ে ইফতার করেন। ফলমুল কিংবা নানা মুখরোচক খাবার তাদের ভাগ্যে জোটে না।

ইফতার বৈষম্য ও ইফতারে অপচয় নিয়ে টাইমস্ ইনভেস্টিগেশন পাঁচ তারকা হোটেল থেকে প্রত্যন্ত এলাকার একজন সাধারণ গরীব মানুষ কিভাবে ইফতার করেন সেটা তুলে ধরার চেষ্টা করেছে সরজমিন। পুরো প্রতিবেদন দেখুন আমাদের ভিডিও প্রতিবেদনে।

Share this news on:

সর্বশেষ

img
ধর্মীয় বিভাজন ইস্যুতে এআর রহমানের পর এবার নিশানায় কপিল Feb 02, 2026
img
সাই পল্লবী নন, ধানুশের নতুন নায়িকা শ্রীলিলা Feb 02, 2026
img
তিন দলের বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে খেলবেন কারা? Feb 02, 2026
img
বাংলাদেশের জন্য ৬০ কোটি ভারতীয় রুপি বাজেট বরাদ্দের প্রস্তাব ভারতের Feb 02, 2026
img
বহিষ্কার প্রসঙ্গে কড়া জবাব দিলেন উর্ফী জাভেদ! Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত দেখাল ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে নিয়ে তথ্যচিত্র Feb 02, 2026
img
সাতক্ষীরায় বিএনপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯.৪৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
আজ খুলনা ও যশোরে দুটি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান Feb 02, 2026
img
রাফাহ ক্রসিং সীমিত আকারে খুলে দিল ইসরাইল Feb 02, 2026
img
শাহরুখ খানকে বিমানবন্দরে আটকে দিলেন নিরাপত্তা কর্মী, নেপথ্যে কোন কারণ! Feb 02, 2026
img

লক্ষ্মীপুর-৪ আসন

বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 02, 2026
img
রোহিঙ্গাদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিল নরওয়ে Feb 02, 2026
img
ভারতের শেয়ারবাজারে বড় বিপর্যয়, ১০ লাখ কোটি রুপি গায়েব Feb 02, 2026
img
হাসপাতাল ও অফিস-আদালতের আশেপাশে হর্ন বাজালে গুনতে হবে জরিমানা! Feb 02, 2026
img
কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : রেজাউল করীম Feb 02, 2026
img
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির মন্তব্য Feb 02, 2026
img
কী এই এপস্টেইন ফাইল? কেন বিশ্বব্যাপী এটি এতো আলোচিত? Feb 02, 2026
img
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের Feb 02, 2026
img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026