© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনার নেতৃত্বে পরিকল্পিতভাবে দেশ চলছে: তোফায়েল

শেয়ার করুন:
শেখ হাসিনার নেতৃত্বে পরিকল্পিতভাবে দেশ চলছে: তোফায়েল
own-reporter
০৫:৪১ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০১৯

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে পরিকল্পিতভাবে দেশ চলছে। ভিশন ২০২১, ২০৪১ এবং ২১০০ সালের ডেল্টা প্ল্যান নিয়ে দেশ পরিচালনা করছে বর্তমান সরকার। কিন্তু বিএনপি জামায়াত কোনো পরিকল্পনা ছাড়াই দেশ চালিয়েছে। তারা ক্ষমতায় থেকে মানুষের উপর জুলুম, নির্যাতন ও সন্ত্রাসী কার্যক্রমেই ব্যস্ত ছিল।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। ‘বাংলা ভাষা আন্দোলন : অসাম্প্রদায়িক জাতিসত্তার বিজয়’ সেমিনারটির আয়োজন করে ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামের একটি সংগঠন।

বর্তমানে বাংলাদেশ উন্নয়নের চরম শিখরে আরোহণ করেছে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, বিগত দশ বছরে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিস্ময়কর উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের একমাত্র কারণ, পরিকল্পিতভাবে দেশ পরিচালনা করা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি নানা ষড়যন্ত্র করছে বলে জানিয়ে তিনি বলেন, পৃথিবীর সব দেশেই নির্বাচন নিয়ে বিরোধীরা বিতর্ক তৈরি করতে চায়। অতীতেও ষড়যন্ত্র হয়েছিল, এখনও হচ্ছে। বিএনপি এ নির্বাচনকে বিতর্কিত করতে উঠেপড়ে লেগেছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন