© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে!

শেয়ার করুন:
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে!
মোজো ডেস্ক
০৪:৫০ পিএম | ১২ মে, ২০২২
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন রনিল বিক্রমাসিংহে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তিনি শপথ নিতে পারেন। তিনি ইউএনপি দলের নেতা। তার দলের বরাত দিয়ে লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।।

এর আগে, প্রেসিডেন্ট রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিক্রমাসিংহে। মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদ নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল দেশটিতে।

জানা গেছে, শপথ গ্রহণ করে তিনি কলম্বোর একটি মন্দিরে যাবেন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার কার্যক্রম শুরু করবেন। এ নিয়ে রেকর্ড ষষ্ঠ বারের মতো তিনি দায়িত্বে স্থলাভিষিক্ত হলেন।

মন্তব্য করুন