জীবনের স্বপ্ন দেখাতে দেশব্যাপী সেবা দিতে চায় সিআরপি

দেশের একটি সার্থক প্রতিষ্ঠান সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড বা সিআরপি)। বরিশাল এবং রংপুর বিভাগ ছাড়া বাকি ছয়টি বিভাগেই ইতোমধ্যে নিজেদের কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। পঙ্গু মানুষদের নতুন জীবনের স্বপ্ন দেখাতে খুব শিগগির দেশের প্রতিটি বিভাগ ও জেলায় পর্যায়ক্রমে সিআরপির সেবা কার্যক্রম ছড়িয়ে দিতে চায় কর্তৃপক্ষ।
 
১৯৭৯ সালে ইংল্যান্ডের নাগরিক ভ্যালেরি অ্যান টেইলরের হাত ধরে সোহরাওয়ার্দী হাসপাতালের দুটি পরিত্যক্ত গুদাম ঘরে মাত্র চারজন পক্ষাঘাতগ্রস্ত রোগী নিয়ে যাত্রা শুরু করে সিআরপি। এরপর রোগী বাড়তে থাকলে রাজধানীর ফার্মগেটে একটি বাসা ভাড়া নিয়ে কয়েক বছর কার্যক্রম চালানো হয়। পরে ১৯৮৯ সালে সাভারের চাপাইনে পাঁচ একর জমি কিনে সিআরপির স্থায়ী ঠিকানা গড়ে তোলা হয়। পক্ষাঘাতগ্রস্তদের জন্য বানানো হয় ১০০ শয্যার একটি হাসপাতাল। পঙ্গু মানুষদের পুনর্বাসনে অনন্য অবদানের কৃতজ্ঞতা হিসেবে ১৯৯৮ সালে ভ্যালেরি অ্যান টেইলরকে বাংলাদেশের নাগরিকত্ব এবং ২০০৪ সালে স্বাধীনতা পদক দেওয়া হয়।

দীর্ঘ ৪৪ বছরের পথ চলায় অনেক অনেক চড়াই উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠানটি এখন সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত। চিকিৎসার পাশাপাশি শিক্ষা ও পুনর্বাসনে কাজ করে যাচ্ছে তারা। অস্থিসন্ধি ও মাংসপেশির ব্যথা, স্নায়ুরোগ, মেরুরজ্জু ও পক্ষাঘাতগ্রস্ততার সমস্যাসহ বার্ধক্য ও খেলাধুলার কারণে দেখা দেওয়া বিভিন্ন সমস্যায় সিআরপির থেরাপিস্টরা ফিজিওথেরাপি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। একই চিকিৎসা দেওয়া হয় রাজধানীর মিরপুরসহ দেশের অন্যান্য উপকেন্দ্রে। সারাদেশে বছরে গড়ে ৮০ হাজার রোগীকে সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়াও শুরু থেকে ফিজিওথেরাপি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করে সিআরপি। বর্তমানে বছরে প্রায় ৪০০ জনকে ডিপ্লোমাসহ বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ দিয়ে থাকে তারা। এর চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতাপূর্ণ সেবার কারণে দিন দিন সেবা প্রার্থীদের চাপও বেড়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটিতে।

টাইমস্ ইনভেস্টিগেশনের ক্যামেরায় দেখুন বিস্তারিত

Share this news on:

সর্বশেষ

img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026