© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাহিন্দা রাজাপাকসেসহ ৭ জনকে গ্রেফতারের আবেদন শ্রীলঙ্কায়

শেয়ার করুন:
মাহিন্দা রাজাপাকসেসহ ৭ জনকে গ্রেফতারের আবেদন শ্রীলঙ্কায়
মোজো ডেস্ক
০৯:৪৯ এএম | ১৪ মে, ২০২২

<div><span style="">শ্রীলঙ্কায় সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসহ শীর্ষস্থানী

শ্রীলঙ্কায় সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসহ শীর্ষস্থানীয় সাত নেতা ও কর্মকর্তাকে গ্রেফতারের অনুরোধ জানিয়ে আদালতে অভিযোগ দায়ের করেছেন দেশটির এক আইনজীবী। টেম্পল ট্রিজ ও গলে ফেসের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতারের আবেদন জানিয়েছেন ওই আইনজীবী। শুক্রবার (১৩ মে) লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এর প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

খবরে বলা হয়েছে, 'টেম্পল ট্রিস ও গলে ফেসের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ভীতি প্রদর্শন ও আক্রমণে সহায়তার ষড়যন্ত্রে জড়িত থাকা সংক্রান্ত এক মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ সাত জনকে গ্রেফতারের জন্য সিআইডি’কে অবিলম্বে নির্দেশ দিতে কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে ব্যক্তিগত অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী'।

আবেদনে মাহিন্দা রাজাপাকসে, লঙ্কান সংসদ সদস্য জনস্টন ফার্নান্দো, সঞ্জিওয়া এদিরিমান্নে, সানাৎ নিশান্থা, মোরাতুওয়া পৌরসভার চেয়ারম্যান সামান লাল ফার্নান্দো, পশ্চিম প্রদেশের দায়িত্বে থাকা সিনিয়র ডিআইজি দেশবন্ধু টেনাকুন এবং আইজিপি চন্দনা বিক্রমেরত্নেকে বিবাদী হিসেবে নাম উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন