© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আসাম ও অরুণাচলে বন্যায় ১২ জনের মৃত্যু

শেয়ার করুন:
আসাম ও অরুণাচলে বন্যায় ১২ জনের মৃত্যু
মোজো ডেস্ক
০২:৩৮ পিএম | ১৮ মে, ২০২২
ভারতের আসাম ও অরুণাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

বন্যায় আসামের ২৬ জেলার ৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের পর পাহাড়ি শহর দিমা হাসাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার পানিতে সড়ক ও রেললাইন তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেই সাথে শহরটির সড়ক, ঘরবাড়ি ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রাজ্যটিতে উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা উদ্ধারকাজে সহায়তা করছেন। এ পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসামের কাছার জেলা। অরুণাচল প্রদেশেও বন্যা ও ভূমিধসে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন