ইউক্রেনের ৭০০ সেনার আত্মসমর্পণ রাশিয়ায়
১০:৫৫ এএম | ১৯ মে, ২০২২
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপলের ইস্পাত কারখানা দখলে নেয়ার পর ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ অব্যাহত রয়েছে। বুধবার কারখানার ভেতর থেকে আরও ৭০০ ইউক্রেনীয় সেনা রুশদের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, 'নতুন করে ৭০০ সেনা আত্মসমর্পণ করলেও ইউক্রেনীয় সেনাদের শীর্ষ কমান্ডাররা এখনও আজভস্টাল স্টিল কারখানার ভেতরেই অবস্থান করছেন। এখনো পর্যন্ত আত্মসমর্পণ করা মোট সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৯ জনে। প্রায় পাঁচ লাখ বাসিন্দার মারিওপোল শহরটি দখল করা ছিল রাশিয়ার সামরিক বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য। এদিকে, ইউক্রেনীয় সেনাবাহিনীর মুখপাত্র ওলেকসান্দ্র মতুজায়নিক জানিয়েছেন, মারিওপোলে আটকে থাকা সৈনিকদের উদ্ধারের কাজ চলছে। এর বেশি কিছু বলার অর্থ হচ্ছে ওই যোদ্ধাদের জীবন বিপন্ন করা। তবে মস্কোর তরফে নিরাপত্তার আশ্বাস মিললেও যুদ্ধবন্দি ইউক্রেনের জওয়ানেরা ঘরে না ফেরা পর্যন্ত স্বস্তি মিলছে না কিয়েভ প্রশাসনের। গত মঙ্গলবার কিয়েভ জানিয়েছে ২৫০ জন সৈনিক মারিওপোলে আত্মসমর্পণ করেছে। তবে এখনও সেখানে কতজন সেনা রয়েছে সেই বিষয়ে কিছু জানায়নি জেলেনস্কি প্রশাসন'।