বিদ্যাসভায় হেলথ ক্যাম্পের আয়োজন
১০:৫৩ পিএম | ৩০ মে, ২০২২
ওয়ার্ক ফর বেটার সোসাইটির (WBS) আয়োজনে অনুষ্ঠিত হলো বিদ্যাসভা স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য "স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্প - ২০২২"।
ডঃ নুসরাত জাহান নিশুর তত্বাবধানে বিদ্যাসভা প্রাংগণে আজ ৩০ মে ২০২২-এ ডেন্টাল চেকআপ, মা ও শিশুর পুষ্টি বিষয়ক কার্যক্রম পরিচালিত হয়।
WBS(Work for Better society) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনিকা তাবাসসুম জানান শুধু বিদ্যাসভার শিক্ষার্থী বা অভিভাবক'ই নয় বরং বাউনিয়া এবং আশপাশের এলাকাগুলোতেও ভবিষ্যতে ক্যাম্প পরিচালিত হবে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সেবা প্রদান করা হবে।